Friday, June 26, 2026

ব্রিগেডে এসে নিখোঁজ দু’জন

Date:

Share post:

রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ ছিল। সেই সমাবেশে যোগ দিতে এসেছিলেন বহু কর্মী-সমর্থকরা। আর সেখান থেকেই নিখোঁজ ২ বামকর্মী। একজন নারকেলডাঙার, অপরজন উত্তর ২৪ পরগণার আমডাঙার বাসিন্দা। কর্মীদের খোঁজ পেতে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে দল।

আরও পড়ুন-রাম মন্দির নির্মাণে মাত্র ৪৫ দিনে ২১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ !

বামেদের ব্রিগেড সমাবেশে ছিলেন কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা-কর্মীরাও। বেলা বাড়তেই কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা জড়ো হয়েছিলেন সেখানে। জানা গিয়েছে, ব্রিগেডের সভা শেষে হদিশ পাওয়া যাচ্ছিল না ১২ জনের। পরবর্তীতে তাঁদের ১০ জনকে খুঁজে পাওয়া গেলেও এখনও নিখোঁজ দু’জন। তাঁদের মধ্যে একজন কিশোর, অন্যজন প্রৌঢ়। নিখোঁজ কিশোরের নাম সৌরভ দে। কলকাতার নারকেলডাঙার বাসিন্দা সে। নিখোঁজ প্রৌঢ়ের নাম রফিকুল। আমডাঙার বাসিন্দা তিনি। ব্রিগেডের পর একদিন পেরিয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি ওই দু’জন। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাম নেতৃত্বের তরফে এবিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যরাও দ্বারস্থ হয়েছে পুলিশের।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...