Friday, April 3, 2026

পাখির চোখ বাংলা, শিবরাজের পর কাল মালদহে যোগীর সভা

Date:

Share post:

বাংলাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। নিয়ম করে প্রতিমাসে রাজ্যে ঢুঁ মারছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। প্রচারে ঝড় তুলতে বিশেষ অতিথি হিসেবে হাজিরা দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী(Prime Minister)। যেনতেন প্রকারে বাংলায় পদ্মের বীজ পুঁততে হাইভোল্টেজ কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের পাশাপাশি এবার বাংলায় প্রচারের ময়দানে নেমে পড়লেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রবিবার রাজ্যে পা রেখে তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আগামীকাল মঙ্গলবার তৃণমূলকে বিঁধতে রাজ্য সফরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের আগেই হিন্দুত্বের অস্ত্রে শান দিতে যোগী আদিত্যনাথের এই ঝটিকা সফর। মঙ্গলবার মালদায় আদিবাসী অধ্যুষিত গাজোলে সভা করার পাশাপাশি দলের পক্ষ থেকে বের করা ‘পরিবর্তন রথযাত্রা’য় কিছুটা সওয়ারও হবেন তিনি। সম্প্রতি বিজেপি তরফে জানানো হয়েছে, মালদাতে যোগী আদিত্যনাথের সভা উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু, অর্জুন সিং এর মতো নেতৃত্বরা।

আরও পড়ুন:আব্বাস ঠিক কথা বলেননি: জোটের ভাঙন রুখতে বলতে হল বিমানকে

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই মালদাকে পাখির চোখ করেছে বিজেপি। সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় বিজেপির মূল লক্ষ্য ভোট কাটাকাটি। একদিকে কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর দ্বন্দ্ব ও অন্যদিকে তৃণমূল। সেখান থেকেই ভোট কাটাকাটির অংক কষে লাভের গুড় খেতে চায় গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যেই মালদায় কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া বাহিনী

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...