Friday, June 26, 2026

আনিসুর মামলায় রাজ্যের হস্তক্ষেপ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য হাইকোর্টের

Date:

Share post:

কুরবান শাহ হত্যা মামলায় অভিযুক্ত আনিসুর রহমানকে(anisur Rahman) নিষ্কৃতি দেওয়ার আবেদন করায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করল আদালত(Calcutta High court)।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূল নেতা কুরবান শাহ(kurban shah) খুনের মামলায় জেলে থাকা বিজেপি নেতা আনিসুর রহমানের (Anisur Raham) বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু, নিম্ন আদালতের সেই নির্দেশে এদিন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। সেইসঙ্গে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন আদালতের বিচারপতি।

সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে কুরবান শাহ হত্যা মামলা মূল অভিযুক্ত আনিসুর রহমানকে সমস্ত মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার কথা উল্লেখ করে রাজ্য। ওই বিজ্ঞপ্তি অনুসারে নিম্ন আদালত থেকে আনিসুরকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলা হয়। কিন্তু, এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে হাইকোর্টে একটি মামলা দায়ের করে কুরবান শাহর পরিবার। সেই মামলাটি এ দিন বিচারপতি সব্যসাচী ভট্টচার্যের এজলাসে উঠলে তিনি তীব্র ভর্ৎসনা করেন রাজ্যকে। এই পদক্ষেপকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’, ‘ভাবনাচিন্তা বিহীন’ বলে আখ্যাও দেন। তিনি বলেন, একটি খুনের মামলায় রাজ্য যদি এভাবে হস্তক্ষেপ করে তবে অন্যান্য তবে অন্যান্য আসামীদের অপরাধ প্রবণতা আরও বাড়বে। একই সঙ্গে নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়।

কয়েক বছর আগে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দু-বিরোধী বলে পরিচিত অনিসুরের দূরত্ব তৈরি হয়। পরে সেই বছরেই বিজেপিতে চলে যান আনিসুর। ঘটনাক্রমে ২০১৯ সালে দুর্গাপুজোর নবমীর দিন রাতে খুন হন পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহ। এই মামলায় অভিযুক্ত হিসাবে উঠে আসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুরের নাম। গ্রেফতার হন তিনি। সেই আনিসুরের বিরুদ্ধে মামলা ফিরিয়ে নিতে চেয়েছিল রাজ্য।

Advt

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...