Saturday, April 4, 2026

ভোট বড় বালাই, মাথায় চুপড়ি নিয়ে চা পাতা তুললেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

কিছুদিন আগে মৎসজীবীদের দুর্দশার কথা জানতে গিয়ে সমুদ্রে ঝাঁপ মেরেছিলেন ভাই রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর আজ, মঙ্গলবার চা শ্রমিকদের (Tea Garden Workers) দুর্দশার কথা জানতে মাঠে নামতে হল বোন প্রিয়াঙ্কাকেও। শুধু নামা নয়, একেবারে চা শ্রমিক সেজে চা গাছ থেকে তুললেন পাতাও।

অসম (Assam) সফরে গিয়েছেন কংগ্রেসের (Congress) মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী (Sonia Gandhi)। আজ, সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে হঠাৎ করেই হাজির হয়ে গেলেন চা-শ্রমিকদের মাঝে। এদিন তেজপুরে মাথায় চুপড়ি নিয়ে একেবারে চা শ্রমিক সেজেই। শুনলেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। অসমের চায়ের নাম ও সুগন্ধ সারা বিশ্বে ছড়িয়েছে। সেখানে শ্রমিকদের এমন দুর্দশার কথা শুনে অবাক হয়ে যান কংগ্রেস মহাসচিব।

আরও পড়ুন-কঠিন কেন্দ্রে লড়তে হবে দলবদলুদের, সবাই পাচ্ছেন না টিকিট, সিদ্ধান্ত শীর্ষ বিজেপির

এদিন প্রিয়াঙ্কা ট্যুইটে লেখেন, “অসমের বহু সংস্কৃতিই ওদের শক্তি। এই সংস্কৃত বাঁচানোর জন্যই অসমের মানুষ মরিয়া হয়ে উঠেছে। এই সফরে গিয়ে আমি সেটা বুঝতে পারলাম। ওদের লড়াইয়ে সামিল হবে কংগ্রেস। আমি কথা দিচ্ছি।”

চা শ্রমিকদের দুর্দশার কথা শোনার পর এদিন তেজপুরের মহাভৈরব মন্দির দর্শনে যান প্রিয়াঙ্কা। একটি নির্বাচনী জনসভাতেও অংশ নেবেন প্রিয়াঙ্কা।

Advt

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...