Saturday, June 20, 2026

কোচবিহারে লোকালয়ে ৩টি বাইসনের তাণ্ডব, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

লোকালয়ে দাপাল বাইসন (Bison)। বুধবার সকাল থেকে কোচবিহারের (Coochbehar) টাপুরহাট এলাকায় তিনটি বাইসন ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা৷ ভোর রাতে গ্রামের বাঁশঝাড়ে তিনটি বাইসন দাপিয়ে বেড়ানোর শব্দ পান তাঁরা। সকালে গ্রামবাসীরা দেখেন গ্রামে দৌড়ে বেড়াচ্ছে তিনটি বাইসন। জলদাপাড়া বা চিলাপাতা বনাঞ্চল থেকেও বাইসনগুলি লোকালয়ে চলে আসতে পারে বলে বন দফতরের অনুমান৷

আরও পড়ুন:ফের উত্তরে: রবিবার শিলিগুড়ি শহরে পদযাত্রা মমতার

মঙ্গলবার রাতে মাথাভাঙার শালমারা গ্রামে দেখা গিয়েছিল বাইসন তিনটিকে। এদিন সকালে কোচবিহারের টাপুরহাট এলাকার দিকে চলে যায় সেগুলি। খবর পেয়ে বন দফতরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। একটি বাইসনকে ঘুম পাড়ানি গুলি করে আয়ত্তে আনা গেলেও আরও দুটি বাইসন তোর্সা নদী পেরিয়ে টাকাগাছের দিকে চলে গিয়েছে বলে অভিযোগ।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...