Tuesday, June 16, 2026

নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী হিসাবে ১১ মার্চ মনোনয়ন পেশ করতে পারেন মমতা

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

তৃণমূল সূত্রের খবর, আগামী ১১ মার্চ নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করতে চলেছেন তিনি। তমলুক বা হলদিয়া প্রশাসনিক ভবনেই মনোনয়ন পেশ করবেন মমতা বন্দোপাধ্যায়। ১১ তারিখ শিবরাত্রি৷ ওই শুভদিনই বেছে নিয়েছেন তিনি মনোনয়ন পেশের জন্যে। সূত্রের খবর বেলা ১২টার পরে শুভ সময় দেখে তিনি পেশ করতে চলেছেন মনোনয়ন। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ভোট হবে। ভোটের নোটিফিকেশন হবে খুব তাড়াতাড়ি৷

আরও পড়ুন-উত্তরবঙ্গে ভূমিপুত্রকে প্রার্থী চেয়ে পোস্টার: বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কলকাতা থেকে একাধিক শীর্ষস্তরের নেতা রোজ সকালে নিয়ম করে নন্দীগ্রাম যাচ্ছেন৷ অনেকে থেকেও যাচ্ছেন৷ মমতা বন্দোপাধ্যায়ের নামেই চলছে দেওয়াল লিখন। তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা ঘরে ঘরে প্রচারও শুরু করেছেন।

আগামী কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন সভা ও রোড শো করতে৷

Advt

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...