Wednesday, April 1, 2026

নিশ্চিত আসনে রাজনীতিকরা আর অনিশ্চিত আসনে তারকারা, প্রার্থী বাছাইয়ে বিজেপির ফর্মুলা!

Date:

Share post:

লোকসভা ভোটে বিজেপির ভাল ফল দেখে ভবিষ্যৎ সম্ভাবনা ও ব্যক্তিগত প্রাপ্তিযোগের আশায় অনেকেই এখন যোগ দিচ্ছেন বিজেপিতে (bjp)। এদের মধ্যে টলিউডের তারকা মুখও রয়েছে অনেক। মুখে জনসেবার বুলি আওড়ালেও ভোটের মুখে ‘টিকিটপ্রত্যাশী’ হয়েই যে অরাজনৈতিক তারকারা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন, তা বুঝতে সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে না। একদিকে তৃণমূলের দলবদলু, অন্যদিকে সিনেমা-সিরিয়ালের মুখ, এই দুইয়ের জাঁতাকলে এখন সবচেয়ে বেকায়দায় পড়েছেন আদি বিজেপি নেতা-কর্মীরাই। আপাতত তাই ভোটে টিকিট প্রত্যাশীদের শ্রেণিবিন্যাস করে টিকিট দেওয়ার মাপকাঠি নির্দিষ্ট হয়েছে।

বিজেপি সূত্রে খবর, সামগ্রিকভাবে আসন পিছু জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি যাঁর, এমন ব্যক্তিকেই বেছে টিকিট দেওয়ার কথা বলা হচ্ছে। তার মধ্যে আবার রাজনীতিবিদ ও তারকা মুখের আলাদা মাপকাঠি তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, জয়ের সম্ভাবনা নিশ্চিত বা লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে এবং লোকসভা ভোটে দল যথেষ্ট এগিয়ে আছে এমন আসনগুলি কোনও অবস্থাতেই অরাজনৈতিক প্রার্থীদের ছাড়া হবে না। অর্থাৎ জয়ের পক্ষে ভাল আসনগুলি মূলত পেশাদার রাজনীতিকদেরই দেওয়া হবে। এর মধ্যে আবার তৃণমূল ছেড়ে আসা বিধায়কদের যার যার নিজেদের কেন্দ্রে দাঁড় করানোর কথা ভাবা হয়েছে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রম হতে পারে। অন্যদিকে, তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত এবং শাসক দলের জয়ের সম্ভাবনা প্রবল এমন আসনগুলিতে অরাজনৈতিক অন্য পেশার ব্যক্তিত্ব ও সিনেমা-সিরিয়ালের মুখকে দাঁড় করিয়ে ভোটে তাঁদের ব্যক্তিগত ক্যারিশমা কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। বিজেপির একাংশের বক্তব্য, ভোটের মুখে নানা প্রাপ্তিযোগের অঙ্ক কষে যাঁরা দলে আসছেন তাঁদের নিজেদের যোগ্যতা নিজেদেরই প্রমাণ করতে হবে। তাঁরা লড়ে জিতুন, নিজেদের ক্যারিশমা প্রয়োগ করে জিতুন। সহজ আসন তাঁদের ছাড়া হবে কেন? বিজেপির পক্ষে ভাল আসনগুলি দলের যোগ্য রাজনৈতিক মুখই পাবেন, কারণ তাঁরাই বছরভর খেটেখুটে দলের শক্ত জমি তৈরি করেছেন।

Advt

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...