Monday, April 13, 2026

চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে এগিয়ে ভারত

Date:

Share post:

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) চতুর্থ টেস্টে( 4 th test) খেলতে নেমে চালকের আসনে ভারতীয় দল( indian team)। প্রথম দিনেই শেষ ইংল‍্যান্ডের ইনিংস। ২০৫ রানে গুটিয়ে যায় জো রুটের দল। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ২৪। ভারতের হয়ে ৪ উইকেট অক্ষর প‍্যাটেলের, ৩ উইকেট রবীচন্দ্রন অশ্বীনের।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ভারতীয় বোলারদের দাপটের কাছে দাড়াতেই পারেনি ইংল‍্যান্ডের ব‍্যাটিং লাইনআপ। ইংরেজদের হয়ে অর্ধশতরান করেন বেন স্টোকস। ৫৫ রান করেন তিনি। ৪৬ রান ড‍্যানিয়েল লরেন্স। ইংল‍্যান্ড অধিনায়ক রুট করেন মাত্র ৫ রান। যার ফলে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড টিম। ভারতের হয়ে দুরন্ত বোলিং অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্টের পরও চতুর্থ টেস্টে ধারাবাহিকতা বজায় রেখেছেন তাঁরা। ৪ উইকেট নেন অক্ষর প‍্যাটেল। ৩ উইকেট নেন অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে শুরুতেই উইকেট হারায় ভারত। শূন‍্য রানে আউট হন শুভমন গীল। ভারতের হয়ে এখন ব‍্যাট করছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা। ইংল‍্যান্ডের হয়ে উইকেটটি নেন অ‍্যান্ডারসন।

আরও পড়ুন:কোপা ডেল রে-র ফাইনালে বার্সেলোনা

Advt

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...