Tuesday, June 23, 2026

প্রথমবর্ষের সেমিস্টার নিয়ে সমস্যায় পরীক্ষার্থীদের একাংশ, চাঞ্চল্য প্যারীমোহন কলেজে

Date:

Share post:

উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজ প্রথমবর্ষের স্নাতক স্তরের সেমিস্টার (Semester) নিয়ে চরম সমস্যায় 44 জন ছাত্রছাত্রী। কোভিড পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষে 625 জন ছাত্র-ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হন। অনলাইনে (Online) তাঁদের ক্লাস শুরু হলেও কিছু ছাত্র-ছাত্রীর মোবাইলে (Mobile) মঙ্গলবার, মেসেজ আসে অবিলম্বে তাঁরা যেন প্রয়োজনীয় নথি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য কলেজে যান। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তারা ভর্তির সময় সমস্ত তথ্য প্রমাণ জমা দিয়ে ভর্তি হয়েছিলেন। হঠাৎ করে রেজিস্ট্রেশনের জন্য নতুন করে নথি জমা দিতে বলা হয়।

আরও পড়ুন:জবাব দিচ্ছে তৃণমূল, শুধু নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেইমতো ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অধ্যক্ষের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। ছাত্র সংসদ সূত্রে খবর, তাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের প্রাথমিকভাবে কথা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন (Registracion) হয়নি তাঁদের ভবিষ্যতের কথা ভেবে কোনও কলেজ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এটাও জানা যায় যে ওই 44 জন ছাত্রছাত্রীর মধ্যে ইতিমধ্যেই 22 জন অন্য কলেজে ভর্তি হয়ে গিয়েছেন। বর্তমানে 22 জন ছাত্রছাত্রী অনিশ্চিয়তার মধ্যে রয়েছেন।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...