Saturday, March 14, 2026

নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

নন্দীগ্রাম(Nandigram) আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(state government)। সরকারের এহেন সিদ্ধান্তের পর পাল্টা বিরোধিতা করে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

বুধবার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পাল্টা মামলা দায়ের করেন জনৈক এক ব্যক্তি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী পক্ষের আইনজীবী জানান, ২০০৮ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৩ টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মামলাগুলোর মধ্যে রয়েছে একাধিক খুনের মামলা, অপহরণের মামলা, খুনের চেষ্টার মামলা ও খুনের উদ্দেশ্য অপহরণের মামলা। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তিনি। পাশাপাশি দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয় মামলাকারীর তরফে।

আরও পড়ুন:স্পেনের আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে মেরি, জয় দিয়ে অভিযান শুরু সিন্ধুর

জনস্বার্থ এই মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, ‘নির্দিষ্ট আইন না মেনে ফৌজদারি মামলা প্রত্যাহার করা গুরুতর অপরাধ।’ পাশাপাশি মামলার গুরুত্ব বুঝে আগামী শুক্রবার এই মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...