Saturday, April 4, 2026

চোখে অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছি, জানালেন অমিতাভ

Date:

Share post:

চোখে অস্ত্রোপচারের পর ভালো আছেন বিগ বি। নিজের ব্লগে বিগ বি দিন তিনেক আগে লিখেছিলেন, “অসুস্থ…অস্ত্রোপচার…লিখতে পারছি না।” ব্লগে তাঁর এই লেখা দেখে কপালে ভাঁজ পড়েছিল অনুরাগীদের । সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। আর এ বার চোখে অস্ত্রোপচারের কথা জানিয়ে তিনি নিজেই ব্লগে লেখেন, “টাইপ করার সময় একটি অক্ষরকে ৩টি করে দেখছিলাম। চোখে অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ আছি। এত উদ্বেগ ও প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ।”
তাঁর আরও একটি চোখে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অমিতাভ। আর সুস্থ হয়ে ওঠার পরই বিকাশ বহেলের ‘গুডবাই’-এর শুটিং শুরু করবেন তিনি।
প্রসঙ্গত, গতবছর করোনা আবহের মধ্যে জুলাই মাসে কোভিড পজিটিভ হয়ে প্রায় ২২ দিনের জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সে সময়েও নিজের অসুস্থতার কথা জানিয়ে ছিলেন নেট দুনিয়ায়। এই মুহূর্তে শাহেনশার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সেগুলি হল, ব্রক্ষ্মাস্ত্র, ঝুন্ড, মে ডে। সুতরাং দ্রুত সুস্থ হয়ে তিনি ফের শুটিংয়ের ময়দানে ফিরুক, সেই প্রার্থনাই করছেন সবাই ।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...