Saturday, April 4, 2026

খড়্গপুরে দিলীপ ঘোষ না’কি অন্য চমক? নাম ঘোষণা না হওয়ায় জল্পনা তুঙ্গে

Date:

Share post:

নন্দীগ্রামে পদ্ম-প্রতীকে প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী, এটা মোটামুটি চর্চার মধ্যেই ছিলো৷

কিন্তু আরও বড় কোনও চমক দেখাতেই কি খড়্গপুর-সদর (kharagpur-sadar) কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলো না বিজেপি ? এমন জল্পনাতেই আপাতত সরগরম রাজনৈতিক মহল৷

রাজ্যের প্রথম দু’দফায় ৬০ আসনে ভোটগ্রহণ হবে যথাক্রমে ২৭ মার্চ এবং ১ এপ্রিল। শনিবার বিজেপি ৩টি আসন ফাঁকা রেখে ৫৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ নাম ঘোষণা হয়নি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর- সদর, বাঁকুড়ার বড়জোড়া এবং পুরুলিয়ার কাশীপুর কেন্দ্রের ৷ তবে আকর্ষণের কেন্দ্রে রয়েছে খড়্গপুর- সদর আসনটি৷

সর্বশেষ বিধানসভা নির্বাচনে খড়্গপুর- সদর আসনে লড়াই করে জিতেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilipghosh)। ২০১৯-এ তিনি মেদিনীপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হন৷ পরে উপনির্বাচনে তৃণমূল বিজেপির হাত থেকে কেড়ে নেয় আসনটি৷

আরও পড়ুন- মোদির ব্রিগেডেই পদ্মাসনে দিব্যেন্দু ! জল্পনা শিশিরবাবুকে ঘিরেও

জেলা বিজেপি এই আসনের জন্য যে তিনটি নাম সুপারিশ করেছে, তার প্রথমটিই দিলীপ ঘোষের৷ জেলা কমিটির বক্তব্য, খড়্গপুর সদর আসনটি ফের দখলে আনতে পারেন একমাত্র দিলীপবাবুই৷ বিধানসভা ভোটে দিলীপ ঘোষ প্রার্থী হবেন, না কি ‘স্টার- প্রচারক’ হিসাবে গোটা রাজ্যে ঘুরবেন, এ বিষয়ে দিল্লি বৈঠকে শাহ-নাড্ডা (Shah-Nadda) দীর্ঘক্ষণ আলোচনা করেও সমাধান করতে পারেননি৷ সেকারনেই সম্ভবত প্রার্থী তালিকায় খড়্গপুর- সদরের নাম নেই৷ চর্চা চলছে, তাহলে কি একুশের ভোটে বিজেপির “মুখ্যমন্ত্রীর-মুখ” বানিয়েই দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে !

ওদিকে, সূত্রের খবর, শনিবারই খড়্গপুরের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবাশিস চৌধুরি (Debasish Choudhury)বা মুনমুন জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন। এখনও তিনি কোনও দলে যোগ না দিলেও গেরুয়া শিবির আশাবাদী, মুনমুন বিজেপিতে যোগ দিয়ে ওই খড়্গপুর কেন্দ্রেই পদ্ম-প্রার্থী হবেন ৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...