Thursday, June 25, 2026

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে প্রচারে নামতেও রাজি তৃণমূল সাংসদ শিশির

Date:

Share post:

তৃণমূলের টিকিটে জেতা সাংসদ পদ আঁকড়ে বসে আছেন আর কথা বলছেন বিজেপি প্রার্থীর হয়ে। প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর (sisir adhikari) এই নীতিহীন রাজনীতি দেখে তাজ্জব তাঁর জেলার মানুষজনই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংসদ পদ ত্যাগ করতে চান না বলেই পরিকল্পনা মাফিক নিজের দলের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করে চলেছেন কাঁথির অধিকারী পরিবারের কর্তা। তিনি চাইছেন, তৃণমূলই (tmc) তাঁকে তাড়াক। তাহলে সাংসদ পদ না ছেড়েই অনায়াসে বিজেপিতে (bjp) যোগ দিতে পারবেন। কিন্তু দল এখনও পর্যন্ত ব্যবস্থা না নেওয়ায় গেরুয়া শিবিরে নাম লেখানো মুশকিল হয়ে গিয়েছে শিশির অধিকারীর। কেননা তাহলে তো সাংসদ পদ ছাড়তে হবে! তাই তৃণমূল তথা দলনেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেও দল ছাড়ার ঝুঁকি নিতে চাইছেন না তিনি। যে কারণে অনেকেই বলছেন, এই বয়সে এখন মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের মত অবস্থা হয়েছে তাঁর। রাজনৈতিক অবস্থান বা শৃঙ্খলার তোয়াক্কা না করে পুত্রস্নেহে অন্ধ হয়ে যে দলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছেন, সেই দলেরই সাংসদ পদ ব্যবহার করছেন!

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিজেপির হয়ে লড়বেন একদা তাঁরই সেনাপতি শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পর সংবাদমাধ্যমে পুত্রের জয়ের আগাম ভবিষ্যতবাণী শোনান উচ্ছ্বসিত শিশির। রাখঢাক না করেই বলেন, প্রয়োজনে শুভেন্দুর হয়ে প্রচারে নামব। নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবে শুভেন্দু অধিকারী। আমাকে ওর হয়ে প্রচারে নামতে বললে অবশ্যই নামব। দলে থেকেও দলনেত্রীর বিরুদ্ধে ভোটপ্রচারে কীভাবে যেতে পারেন সেই প্রশ্নের জবাবে শিশিরবাবুর যুক্তি, উনি এখানে ভোটে লড়তে এসে ঠিক করেননি। মহা ভুল করেছেন। এর ফল ভাল হবে না। বিপুল ভোটে জিতবে শুভেন্দু।

আরও পড়ুন- মোদির ব্রিগেডেই পদ্মাসনে দিব্যেন্দু ! জল্পনা শিশিরবাবুকে ঘিরেও

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...