Thursday, June 25, 2026

মোদির ব্রিগেডেই পদ্মাসনে দিব্যেন্দু ! জল্পনা শিশিরবাবুকে ঘিরেও

Date:

Share post:

তৃণমূলে সম্ভবত আর কিছুক্ষণ ৷

সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ব্রিগেড মঞ্চেই পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ গেরুয়া শিবিরে এমন জল্পনাই তুঙ্গে৷

রবিবারের ব্রিগেডে তৃণমূলের আর এক সাংসদ তথা শুভেন্দু- দিব্যেন্দুর বাবা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikary) দেখা যাবে বলেও চর্চা চলছে৷ তবে বিজেপির তরফে শিশিরবাবুর বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ হয়তো ‘চমক’ হিসাবে তুলে রাখা হচ্ছে৷ সরাসরি বিজেপিতে যোগ না দিলেও তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছেন ‘শান্তিকুঞ্জের’ বড়কর্তা৷ এমনকী, শনিবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর শিশিরবাবু স্পষ্ট জানিয়েছেন, “নন্দীগ্রামে জয়ী হবে শুভেন্দু-ই৷

একুশের ভোট কার্যত চমকের ভোটে পরিণত হচ্ছে৷ সূত্রের খবর, রবিবারের ব্রিগেড মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সাংসদ ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)। শোনা যাচ্ছে কোনও কেন্দ্রে প্রার্থীও হতে পারেন দিব্যেন্দু৷

আরও পড়ুন- হাইভোল্টেজ লড়াই: নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু, ডেবরায় মুখোমুখি ভারতী-হুমায়ুন

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ার নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠানের মঞ্চে ছিলেন দিব্যেন্দু। তাঁকে স্টেজের সামনে দেখে জড়িয়েই ধরেছিলেন মোদি। রাজনৈতিক মহলের কাছে তখনই স্পষ্ট হয়, শুভেন্দুর পথেই হাঁটতে চলেছেন দিব্যেন্দুও৷ ছোটভাই সৌমেন্দু অধিকারী অনেক আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। গেরুয়া শিবিরের দাবি, দিব্যেন্দু অধিকারীও এবার সামিল হচ্ছেন গেরুয়া-মঞ্চে৷

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...