Friday, June 26, 2026

স্বস্তির খবর! একলাফে অনেকটাই কমল সোনার দাম

Date:

Share post:

স্বস্তির খবর! সাতমাস পরে একলাফে অনেকটাই কমল সোনার দাম। প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাট) পাকা সোনার দাম যে ভাবে এক সময় ৫৬ হাজার পেরিয়ে গিয়েছিল তা একবারে কমল ১১,৮৬০ টাকা। শুক্রবার দাম দাঁড়িয়েছে ৪৫,১০০ টাকায়। জুলাইয়ে ৫০ হাজার টাকা পার হওয়া ১০ গ্রাম গয়নার সোনার (২২ ক্যারাট) দামও কমেছে। এখন দাম ৪২,৮০০ টাকা।

আরও পড়ুন-ব্রিগেডে ‘ভিড়’ চায় গেরুয়া শিবির, সমর্থক আনতে লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করছে বিজেপি?

বিশেষজ্ঞদের দাবি, মহামারিতে আর্থিক বাজার অনিশ্চিত ছিল বলে বহু লগ্নিকারীর সুরক্ষিত সোনাই সম্বল ছিল। চাহিদা বাড়ায় গোটা বিশ্বে তা দামি হয়। এখন অনিশ্চয়তা কাটছে। লগ্নি ভাগ হচ্ছে শেয়ার, বন্ড, বিদেশি মুদ্রাতেও। ফলে দাম কমায় পাকা হোক বা গয়না সোনা, কেনার সুযোগ আবার ফিরেছে।

মূলধনী বাজার নিয়ে গবেষণাকারী ভিস্তা ইনটেলিজেন্সের এমডি অরিন্দম সাহার কথায়, “আমেরিকায় বন্ডের দাম কমে তার আয় (ইল্ড) বাড়ায় লগ্নিকারীরা বন্ড বাজারে ঝুঁকেছেন। বিশ্ব অর্থনীতি ঘুড়ে দাঁড়াতে শুরু করার পরে ডলারের দর বাড়ায় বিদেশি মুদ্রায় লগ্নির টানও বেড়েছে। ফলে সোনার চাহিদা স্তিমিত।’’ এর সঙ্গে সাহা আরও জানিয়ে দিয়েছেন, দাম আরও বেশি পড়ার সম্ভাবনা কম। ভারতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এমডি সোমসুন্দরম পিআর বলেন, সোনায় লগ্নিতে ঝুঁকি কম। ফলে তা কেনার এটাই উপযুক্ত সময়।

Advt

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...