Friday, June 26, 2026

নবান্ন অভিযানে নিখোঁজ বাম কর্মীর খোঁজ মিলল বালিতে

Date:

Share post:

বামেদের (CPM) নবান্ন অভিযানে এসে নিখোঁজ হয়ে যাওয়া বাম কর্মীকে অবশেষে পাওয়া গিয়েছে। প্রায় এক মাসের মাথায় বালি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে পাঁশকুড়ার এই নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজাকে (Deepak Panja)। বালি স্টেশন থেকে উদ্ধার হওয়ার সময় তাঁর মানসিক স্থিতি ঠিক ছিল না। বিধ্বস্ত চেহারা ও পোশাকে পাওয়া যায় তাঁকে। আপাতত হাওড়া জেলা সিপিএম-র দলীয় অফিসে তাঁকে রাখা হয়েছে। দ্রুত তাঁকে বাড়ি ফেরানোর তোড়জোড় চলছে।

আরও পড়ুন:তৃণমূলের অভিযোগে ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরছে মোদি-র ছবি

নবান্ন অভিযানের পর থেকেই নিখোঁজ ছিলেন দীপক পাঁজা। নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। হেবিয়াস কর্পাসে মামলাও করা হয়। খতিয়ে দেখা হয় শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে কিছুতেই খোঁজ মিলছিল না তাঁর। দীপকের খোঁজে গত ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সভাতেও চলে এসেছিলেন তাঁর স্ত্রী। যদি খুঁজে পাওয়া যায়, সেই আশায়। রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকবাবুর পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টার চোখে পড়েছিল বালির বাম কর্মী সুখেন দাসের। বালি স্টেশনে ভবঘুরের মত বসে থাকা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তাঁর। কথা বলার পর বুঝতে পারেন, ইনিই সেই বাম কর্মী দীপক পাঁজা যাঁকে খোঁজা হচ্ছে। এরপর দীপকবাবুকে এনে রাখা হয় হাওড়া জেলা সিপিএম কার্যালয়ে। খবর দেওয়া হয়েছে পাঁশকুড়ায় তাঁর পরিবারকেও।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...