Wednesday, June 24, 2026

সরকারি আধিকারিকদের বাঁশপেটা করুন’, ফের বিতর্কিত বয়ান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের

Date:

Share post:

ফের একবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় মন্ত্রী(central minister) তথা বেগুসারাইয়ের বিজেপি(BJP) সাংসদ গিরিরাজ সিং(Giriraj Singh)। সম্প্রতি বেগুসারাইয়ের এক জনসভায় গিরিরাজ বলেন, ‘যদি কোনও সরকারি আধিকারিক আপনাদের কথা না শোনে তাহলে তাদের বাঁশ দিয়ে মারুন।’ গিরিরাজের এহেন মন্তব্যের পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। গিরিবাজের মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে বিহারের বিরোধীদল আরজেডি ও কংগ্রেস।

সম্প্রতি বিহারের বেগুসারাইয়ে কৃষি সম্পর্কিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মৎস পালন ও পশুপালন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানেই তিনি বলেন, ‘প্রায়শই অভিযোগ ওঠে সরকারি আধিকারিকরা জনতার অভিযোগ কানে তোলেন না। আমি তাদেরকে বলছি, ছোট ছোট বিষয় নিয়ে আমার কাছে কেন আসেন? সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিএম, বিডিও… এই সকলের কর্তব্য জনতার সেবা করা। যদি তারা আপনাদের কথা না শোনে তাহলে দু’হাতে বাঁশ তুলুন আর ওদের মাথা লক্ষ্য করে মারুন। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনারা গিরিরাজের কাছে আসুন।’

আরও পড়ুন:লেগের দ্বিতীয় সেমিফাইনালে নিজের দলকে এগিয়ে রাখছেন হাবাস

উল্লেখ্য, বিহার রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন দল জেডিইউ এবং বিজেপি জোট। সেখানে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই মুখ পড়েছে সরকারের। যদিও গিরিরাজের মন্তব্যে শাসকদল চুপ থাকলেও মুখ খুলেছে বিরোধী আরজেডি। তেজস্বী দলের তরফে টুইটে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে জানানো হয়েছে, ‘বিহারে সরকার নয় জঙ্গলরাজ চলছে।’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...