Tuesday, June 23, 2026

অপারেশন থিয়েটরেই ভিডিও কল মারফত আদালতে হাজিরা ডাক্তারের, স্তম্বিত বিচারক

Date:

Share post:

অপারেশন টেবিলে শুয়ে আছে রোগী।  চলছে অপারেশন। ছুরি, কাঁচি হাতে ভিডিও কল মারফত আদালতে হাজিরা দিলেন ডাক্তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও, বিষয়টি কিন্তু আদপে সত্যি। ঠিক এরকম চিত্র বাস্তবে দেখা গেল ক্যালিফোর্নিয়ায়। ডাক্তারের দোহাই, রোগীর কথা চিন্তা করেই এমন করেছেন তিনি।

অতিমারির প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। বাড়বাড়ন্ত এতটাই যে স্কুলের গণ্ডি পেরিয়ে তা এখন ডাক্তারের অপারেশন থিয়েটরেও তা পৌঁছে গিয়েছে।  তবে কোনও ডাক্তারই রোগীর ক্ষতি চান না।  তাই গুরুত্বপর্ণ অপারেশন থাকায় ভিডিও কলের মাধ্যামেই হাজিরা দিতে হয় ওই ডাক্তারকে। এমনটাই দাবি তাঁর।

জানা গিয়েছে ট্রাফিক আইন ভাঙ্গার কারণেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ হয়। কিন্তু ওই দিন ছিল গুরুত্বপূর্ণ একটি অপারেশন। তাই রোগীর স্বার্থে অপারেশন থিয়েটর থেকেই হাজিরা দেন ডাক্তার। এপ্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের তরফে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। ওই ডাক্তারের নাম ডঃ স্কট গ্রিন। অতিমারীর কারণেই তিনি ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাক্তার  জানান তাঁর সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুকির কোন সম্ভবনা নেই। কিন্তু ওই জায়গাতে তার আরও একটি অপারেশন রয়েছে।

অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছিলেন। এমনকি শুনানি চলাকালীন অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজ শোনা গিয়েছিল।ফলে প্রাথমিক ভাবে বিচারকও একটু অবাক হয়েছিলেন। তবে সেটা সামাল দিয়েই বিচারক নিজের রায় দেন।

 

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...