Monday, May 25, 2026

সিলিন্ডার মিছিলে ‘গ্যাস সিলিন্ডার’ হাতে মমতা

Date:

Share post:

জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) ‘সিলিন্ডার র‍্যালি’তে প্রতীকী সিলিন্ডার হাতে রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদি (Narendra Modi) জনসভা করছেন অন্যদিকে তখন মানুষের কথা ভেবে জ্বালানি পণ্যের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে বাংলায় চড়ছে পারদ। শিলিগুড়ির রাস্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দেখা গেল মিমি,নুসরত,চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার সহ অনেকে। গ্যাস সিলিন্ডার আঁকা ফেস্টুন গলায় ঝুলিয়ে রাস্তায় হাঁটেন তাঁরা। তাঁদের পিছনে কয়েকহাজার কর্মী সমর্থকদের ভিড়।

আরও পড়ুন-“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

প্রসঙ্গত, গত কয়েকদিনে অত্যাধিক বেড়েছে জ্বালানি পণ্যের দাম। নিম্ন-মধ্যবিত্তের হেঁশেল কোপ। গত ফেব্রুয়ারি মাসেই তিন ধাপে ১০০টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই মূল্যবৃদ্ধিকেই ইস্যু করে পথে নামছে তৃণমূল কংগ্রেস। পথে নামেছেন মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি মিছিল হবে। উল্লেখ্য, এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাটারিচালিত স্কুটারে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...