Wednesday, June 24, 2026

লেগের দ্বিতীয় সেমিফাইনালে নিজের দলকে এগিয়ে রাখছেন হাবাস

Date:

Share post:

শনিবার আইএসএলের (isl)লেগের প্রথম সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের ( nort east united ) কাছে জেতা ম‍্যাচ ড্র করতে হয়েছে এটিকে মোহনবাগানকে( atk mohunbagan)। তবে দলের খেলায় হতাশ নন বাগান কোচ হাবাস। ৯০ মিনিট দল ভাল প‍্যারফমেন্স করেছে। এদিন এমনটাই জানালেন ব‍াগানের হ‍্যেডস‍্যার।

মঙ্গলবার লেগের দ্বিতীয় ডার্বি। প্রথম সেমিফাইনাল ড্র হওয়ায়, দ্বিতীয় সেমিফাইনালে জিততেই হবে হাবাসের দলকে। হাবাসের মতে দ্বিতীয় লেগের সেমিফাইনালে জিতবে তাঁর দল। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,” প্রথম লেগের সেমিফাইনালে নর্থ ইস্ট সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। কয়েকটা ফ্রিকিক আর লং বল ছাড়া। তাই দ্বিতীয় পর্বের ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের কাছে।”

প্রথম সেমিফাইনালে জয় না পেলেও দ্বিতীয় সেমিফাইনালে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী হাবাস। তিনি বলেন, ‘‘সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচে জিততেই হবে এমন কোনও মানে নেই। ৩-০ গোলে এগিয়ে থেকেও ফাইনালে উঠতে পারেনি, এমনটাও আমি দেখেছি। মনে রাখবেন আমাদের তাগিদটাই সবচেয়ে বেশি।”

শনিবার প্রথম লেগের সেমিফাইনালে দলে ছিলেন না একাধিক নিয়মিত ফুটবলার। তারপরও ড্র করায় ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন হাবাস।

আরও পড়ুন:‘বিরাটের দল সব দিক দিয়েই ভাল খেলছে’, বলছেন জো রুট

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...