Tuesday, June 23, 2026

জ্বালানির দাম বাড়িয়ে মানুষকে লুট করছে বিজেপি, আঘাত হানছে মহিলাদের উপর: মমতা

Date:

Share post:

একদিকে কলকাতার ব্রিগেড প্যারেড (Briged) গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মেগা শো, তখন উত্তরবঙ্গের শিলিগুড়িতে ( Shiliguri) মেগা পদযাত্রা (Road Show) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবাসরীয় ডুয়েলের আগে আজ সকাকে বিজেপিকে ট্যুইটে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, “নিয়মিত এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষকে লুট করছে বিজেপি। মহিলাদের সবচেয়ে মারাত্মক আঘাত করা হয়েছে”।

প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, রবিবার দুপুরে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির কোপ পড়েছে মধ্য-নিম্নবিত্তের হেঁসেলে। সেই হেঁসেলের ভার যাঁদের কাঁধে, বাংলার সেই মা-বোনেরা মূল্যবৃদ্ধির জেরে দুর্ভোগের সম্মুখীন। দাম বৃদ্ধিতে জেরবার সেই মা-বোনদের সঙ্গে নিয়েই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত মিছিল করবেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করবেন তিনি। রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই সাধারণ মানুষের ইস্যু নিয়ে মিছিল। উত্তরবঙ্গে জোরদার প্রচারপর্বের সূচনায় এটাই হতে চলেছে তৃণমূল সুপ্রিমোর ব্রহ্মাস্ত্র।

আরও পড়ুন:ব্রিগেডের রং আজ গেরুয়া হলেও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ 

মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে বিরোধী শিবির ভোট প্রচার হিসেবে দেখলেও, ওয়াকিবহাল মহল কিন্তু এই পদযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন। তাদের ধারণা, শিলিগুড়ির রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিপুল সংখ্যক মহিলার পদধ্বনি সমাজের কাছে নারীশক্তির জাগরণ তথা স্বশক্তিকরণের বার্তা দেবে। মহিলাদের সুরক্ষা ও স্বনির্ভরতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে বড় ভরসা, সেই দিকটিও প্রতিষ্ঠিত হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...