Saturday, April 4, 2026

মোদির মেগা শো: ভোরের আলো ফুটতেই ব্রিগেড-মুখী গেরুয়া জনতা

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে আজ প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) মেগা শো। বিজেপির (BJP) ব্রিগেড সমাবেশে (Briged Rally) বক্তব্য রাখবেন মোদি। ব্রিগেড মঞ্চ থেকে দলীয় কর্মী-সমর্থক ও বঙ্গবাসীকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। দুপুর ২টোয় ভাষণ শুরু করবেন মোদি।

অন্যদিকে, ব্রিগেড জমিয়ে দিতে মোদির পাশেই হাজির থাকছেন “মহাগুরু” মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক সফরের বৃত্ত সম্পূর্ণ হবে। তিনি সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থনে ২০১৪ সালে হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। আর আজ মোদির মঞ্চে শুরু হবে তাঁর নতুন রাজনৈতিক ইনিংস।

তার আগে গতকাল সন্ধ্যায় বাংলার ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। যেখানে সিংহভাগ আসনেই ভূমিপুত্রদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের ডেবরা আসনে তৃণমূলের IPS প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিজেপির প্রার্থী IPS ভারতী ঘোষ। ময়না আসনে লড়বেন খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ঘোষিত প্রার্থীদের মধ্যে অনেকেই আজ হাজির থাকবেন মোদির ব্রিগেডে।

এদিকে ব্রিগেডের ময়দান থেকেই জমজমাট রবিবাসরীয় ভোটপ্রচার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্রিগেড-মুখী বিজেপি কর্মী-সমর্থকরা। মোদির ব্রিগেডে বিজেপি কর্মী সমর্থকদের মুখে জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় ধ্বনি তো রয়েছেই, সঙ্গে খেলা হবে স্লোগান। কলকাতার পাশের জেলাগুলি থেকে ট্রেনে করে কলকাতামুখী বিজেপি কর্মী সমর্থকদের মুখে শোনা গেল এই স্লোগান।

বাস, ছোট হাতি করে সকাল থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকরা পৌঁছছেন ব্রিগেডে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মিছিলের সংখ্যাও। মোদির মুখোশ পরে প্রস্তুত বিজেপি কর্মী-সমর্থকরা।

সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে মোদির ব্রিগেড সমাবেশকে বর্ণময় করে তোলার চেষ্টার কোনও কসুর করছে না গেরুয়া শিবির।

আরও পড়ুন:মোহন ভাগবতের ‘পাসপোর্ট’ নিয়ে আজ ব্রিগেড মঞ্চের নেতৃত্বে মিঠুন, সঙ্গে দেব-ঋতুও!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...