Sunday, June 28, 2026

ব্রিগেডের রং আজ গেরুয়া হলেও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ 

Date:

Share post:

যতই জনতা আজ ব্রিগেডমুখী হোক, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ । যতই গেরুয়া ঝড় উঠুক ব্রিগেডজুড়ে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।

ভোটের আগে আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম জনসভা ব্রিগেডে। কিন্তু তার আগেই মহানগর মুড়ে ফেলা হয়েছে “বাংলা তার নিজের মেয়েকে চায়” পোস্টারে। দু’দিন আগেই ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতারা নির্দেশ দিয়েছিলেন গোটা শহর মুড়ে ফেলতে হবে পোস্টার, ব্যানার, ফ্লেক্সে। সেই অনুযয়ী দলীয় কর্মীরা গোটা শহরকে মুড়ে ফেলেছেন দলীয় পতাকা, ব্যানার, পোস্টারে, ফেস্টুনে। এমনকী বিমানবন্দর থেকে শহরে প্রবেশের প্রধান পথ ভি আই পি রোড মুড়ে ফেলা হয়েছে এই পোস্টারে। ভি আই পি ধরে এসপ্ল্যানেড বা ব্রিগেডমুখী হলেই দেখা যাবে রাস্তার দু’ধারে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এর পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

 

তবে পিছিয়ে নেই বিজেপিও। রাস্তা জুড়ে শোভা পাচ্ছে নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, জে পি নাড্ডা, অমিত শাহের ছবি। আছেন মুকুল, কৈলাশ, রাজীব এবং শুভেন্দুও। তাদের নানা ছবি দিয়ে সেজে উঠেছে মহানগরের রাস্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আজ আসলে সম্মানের লড়াই। এই লড়াইয়ে জিততে চায় দুপক্ষই। এক কথায় এই রবিবার ব্লকবাস্টার রবিবার। ব্লকব্লাস্টার রবিবারে মমতা উত্তরের রাস্তায় মমতা। আর দক্ষিণে ব্রিগেডে মোদি ।

বিজেপি নেতারা ব্যঙ্গ করে বলছেন মোদির জন্যেই আজ নাকি কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছেন মমতা। আর তৃণমূল পাল্টা যুক্তি সাজিয়ে বলছে ২রা মে’র পর বিজেপি রাজ্য থেকেই পালিয়ে যাবে।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...