Sunday, June 14, 2026

হবিবপুরে সরলা মুর্মুকে সরিয়ে প্রদীপ বাস্কেকে প্রার্থী করল তৃণমূল

Date:

Share post:

দলবদলের জল্পনা তৈরি হতেই পূর্বঘোষিত প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। মালদহের হবিবপুর (habibpur) বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল হল তৃণমূলের (tmc)। এই আসনে সরলা মুর্মুর (sarala murmu) বদলে প্রার্থী করা হল প্রদীপ বাস্কেকে (pradip baske)। প্রেস রিলিজে এই ঘোষণা করা হয়েছে। তৃণমূলের দাবি, শারীরিক অসুস্থতার জন্য সরে দাঁড়িয়েছেন সরলাদেবী। দল সেখানে তাঁর জায়গায় প্রদীপ বাস্কেকে প্রার্থী করছে।

যদিও ঘটনা হল, পূর্বঘোষিত প্রার্থীর গেরুয়া-যোগের জল্পনা তৈরি হতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রার্থীপদ পেয়েও আসন পছন্দ না হওয়ায় তৃণমূলে থাকতে চাইছেন না সরলা। তিনি চান বিজেপিতে যোগ দিয়ে পছন্দের আসনে লড়তে। সেজন্য বিজেপিতে দরবার শুরু করে দিয়েছিলেন। এরপরই ঝুঁকি না নিয়ে তাঁর বিজেপি যাত্রার আগেই সরলাকে সরিয়ে দিল তৃণমূল। তাঁর জায়গায় তৃণমূলের হয়ে হবিবপুর থেকে লড়বেন প্রদীপ বাস্কে, যিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। প্রদীপ বাস্কে বিজেপির দলিত শাখার দায়িত্বে ছিলেন এবং তিনি ওই কেন্দ্রেরই ভূমিপুত্র।

Advt

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...