Sunday, June 14, 2026

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন হবিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সরলা মুর্মূ

Date:

Share post:

মালদাঃ—দলত্যাগের পথে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এক ঝাঁক নেতানেত্রী। তাঁদের মধ্যে অন্যতম হবিবপুর কেন্দ্রের ঘোষিত তৃণমূল প্রার্থী সরলা মূর্মূ। আজই সম্ভবত তারা যোগ দিতে চলেছেন বিজেপিতে।
সূত্রের খবর মালদা জেলা পরিষদের ১৫ জন তৃনমূল সদস্য আজ কলকাতায় বিজেপিতে যোগ দেবেন। মালদা জেলা পরিষদে বিজেপি সদস্য সংখ্যা৬। ইতিমধ্যেই মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য উজ্জল চৌধুরি তৃণমূলে যোগদান করেছেন। তাই সদ্য নিযুক্ত উজ্জ্বল চৌধুরীকে বাদ দিলেও মালদা জেলা পরিষদে বিজেপির হাতে পাঁচ সদস্য রয়েছে। অর্থাৎ মোট কুড়ি জনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মালদা জেলা পরিষদ দখলের পথে বিজেপি।

 


আজ বিজেপিতে যোগ দেওয়ার তালিকায় রয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল,হবিবপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরলা মূর্মূ সহ একাধিক নেতৃত্বের নাম।

Advt

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...