Tuesday, April 7, 2026

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, আগুন নেভাতে নাজেহাল দমকলবাহিনী

Date:

Share post:

সাতসকালেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার আগুন লাগল তিলজলার কুষ্টিয়া রোডের একটি রবার কারখানায়। আগুন লাগার খবর পেতেই সেখানে হাজির হয় দমকলের ৩ টি ইঞ্জিন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলবাহিনী।


আচমকা দাউদাউ করে আগুন দেখে তড়িঘড়ি দমকলে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাত রীতিমত বেগ পেতে হয় দমকলবাহিনীকে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টীম। আগুন লাগার উৎসস্থলের খোঁজ চলছে।
রবার কারখানার আগুন লাগায় সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে থাকে। অন্যদিকে কারখানাটির পাশেই একটি স্কুল থাকায়, সেখান থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রদের সরিয়ে দেয় দমকলবাহিনী। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Advt

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...