Wednesday, March 25, 2026

উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়া হল , অধীরকে কাঠগড়ায় তুলে কটাক্ষ সোমেন পুত্রর

Date:

Share post:

ভাঙতে ভাঙতে কংগ্রেস এমনিতেই জীর্ণ পশ্চিমবঙ্গে। তার মধ্যেই কি আরও বড় অস্বস্তির মুখে পড়তে চলেছে বিধান ভবন? সোমেন পুত্র রোহনের তাঁর টুইটে প্রদেশ নেতৃত্বের প্রতি অনাস্থা স্পষ্ট। যা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট।
রবিবার সকালে তিনি টুইট করেন। যেখানে রোহন স্পষ্ট লেখেন, উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়া হলো। এই জোট কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। টুইটারে তিনি লিখেছেন, প্রথম শুনলাম ২৯৪ তারপর হলো ১৭০ সেখান থেকে ১৪৭। এখন দেখলাম ১০০-র আগেই আউট হয়ে গিয়েছি । এরপরই সোমেন পুত্রের কটাক্ষ, এখন তো আর তরমুজ নেই । তবে কি তার ভূত আসন রফা করে দিয়ে গেল?
তার বাবার প্রসঙ্গ টেনে তিনি লেখেন , দলের কারোর প্রতি সম্মান দেখিয়ে এই জোট করা হয়নি ।এর আগে আমার বাবার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে ।কিন্তু কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাতে চাননি। কিন্তু এবার কি হলো। এভাবেই আইএসএফ- এর সঙ্গে কংগ্রেসের জোটকে কটাক্ষ করেছেন তিনি । রোহন প্রশ্ন তুলেছেন , উত্তর কলকাতায় কেন কংগ্রেসের একটি আসনও নেই ?কেন সব আসন জোটকে ছেড়ে দেওয়া হলো। তার প্রশ্ন , মালদা- মুর্শিদাবাদ নয় বলেই কি উত্তর কলকাতায় কংগ্রেসকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। তার ইঙ্গিত যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...