Wednesday, April 8, 2026

গরমে নাকাল হচ্ছেন শহরবাসী, আরও বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে পারদ চড়ছে আবহাওয়ারও। বাড়ছে গরম। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিনে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি।

বসন্তেই গরমে নাকাল হচ্ছেন শহরবাসী। আগামী সপ্তাহগুলিতেও যে ব্যাপক গরমের সম্মুখীন হবেন কলকাতাবাসী, তা স্পষ্ট করে দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতায় গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭। এক্ষেত্রেও তাপমাত্রা ১ ডিগ্রি বেশি ছিল স্বাভাবিকের তুলনায়। হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কলকাতায়।

আরও পড়ুন-হবিবপুরে সরলা মুর্মুকে সরিয়ে প্রদীপ বাস্কেকে প্রার্থী করল তৃণমূল

মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান চিত্রও একই কথা বলছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া সারা ভারতেই ব্যাপক দাপট থাকবে গ্রীষ্মের। উত্তর, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের কিছু রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি থাকবে তাপমাত্রা। এমনকী হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্যগুলিও পাবে না রেহাই। উষ্ণতম গ্রীষ্মের সাক্ষী থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, বিহার। এদিকে ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কঙ্কনকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এই রাজ্যগুলিতেও জারি থাকবে গরমের দাবদাহ।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...