Tuesday, March 31, 2026

রাজ্যে ৮ দফায় ভোট কেন? জনস্বার্থ মামলা খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

বাংলায় একুশের ভোট (WB assembly election 2021) ৮ দফায় ভোট কেন? এই সিদ্ধান্তে সংবিধান লঙ্ঘিত হয়েছে৷

এই অভিযোগের ভিত্তিতে রুজু করা জনস্বার্থ মামলা (PIL) মঙ্গলবার খারিজ করে দিলো সুপ্রিমকোর্ট (Supreme Court)।
সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী এম এল শর্মা। শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হচ্ছে। তাঁর বক্তব্য, “এমন কোনও আইন নেই যে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন ৫ রাজ্যে ভোটগ্রহণের বিষয়ে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে। অন্য রাজ্যে যেখানে মূলত ১ দফাতেই ভোট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ৮ দফায় কেন? যেখানে পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসবাদীদের হামলা হয়নি বা যুদ্ধবিধ্বস্তও নয়। এটা স্পষ্টতই সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।

এদিন এই আবেদন সরাসরি খারিজ করেছেন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ৷ এবং আবেদনকারীকে পরামর্শ দিয়েছেন, ইচ্ছা থাকলে হাইকোর্টে গিয়ে মামলা করার ৷ প্রধান বিচারপতি বলেছেন, “আমরা এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না”৷এদিন সুপ্রিম কোর্টে দেশের নির্বাচন কমিশনের তরফে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
পাশাপাশি, নির্বাচনী প্রচারে ‘জয় শ্রী রাম’ স্লোগানের ব্যবহার নিয়েও অভিযোগ এনেছিলেন ওই আবেদনকারী৷ এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ইস্যুতেও চাইলে মামলাকারী হাইকোর্টে যেতে পারেন।

Advt

 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...