Saturday, June 13, 2026

প্রার্থী ঘোষণা হতেই মালতিপুরে প্রচারে নেমে পড়ল তৃণমূল

Date:

Share post:

মালদা: নাম ঘোষণার পরই ময়দানে নামলেন কর্মীরা। হাতে তুলে নিলেন রং, তুলি, পোস্টার। প্রার্থী কে সাথে নিয়ে দিনভর বেরিয়ে পড়লেন ভোট প্রচারের উদ্দেশ্যে। প্রার্থী ঘোষণার পরেই মালদহের মালতিপুর বিধানসভায় শুরু হল ভোট প্রচারে তৃণমূলের নানা কর্মসূচি। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্যে রেখে মালতিপুর এ তৃণমূল শাখা সংগঠনগুলির তৎপরতা তুঙ্গে।

এইদিন মালতিপুর বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালতিপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি কর্মীসভা করা হয়। কর্মীসভার পর প্রার্থীকে নিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন চাঁচল ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিন মালতিপুর বিধানসভার জালালপুর এর রাস্তার ধারে ধারে শুরু হলো দেওয়াল লিখন কর্মসূচি।

Advt

 

একাধিক দেওয়ালে জোড়া ফুল প্রতীক চিহ্ন নিজের নাম লিখলেন মালতিপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী আব্দুর রহিম বকশি। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। জনসংযোগ বাড়াতে কখনো চায়ের দোকান আবার কখনো রাস্তার ধারে গল্প জোরে বসলেন মালতিপুর বিধানসভার প্রার্থী আব্দুর রহিম বক্স। এদিন ভোট প্রচারে মালতিপুর বিধানসভা কেন্দ্রের পাখির সাথে উপস্থিত ছিলেন মালতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান। ভোট প্রচার কে হাতিয়ার করে গোটা এলাকা চষে বেড়ান তারা। এলাকার একাধিক দেওয়ালে নজরে আসে জোড়া ফুল চিহ্ন দিয়ে প্রার্থীর নাম। ঠিক এমনিভাবে আজ থেকে শুরু হল মালতিপুর বিধানসভার নির্বাচনী প্রচার।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...