Sunday, June 28, 2026

মেট্রো রেলে ফের চালু হচ্ছে টোকেন

Date:

Share post:

আগামী ১৫ মার্চ থেকে মেট্রো রেলের ফের টোকেন ব্যবস্থা চালু হচ্ছে । শুধুমাত্র স্মার্ট কার্ড নয় এখন টোকেন- এর মাধ্যমেও যাত্রীরা যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত, লকডাউনের জন্য দীর্ঘদিন টোকেন দেওয়া বন্ধ ছিল মেট্রোতে। যাতায়াতের ভরসা ছিল ই-পাস এবং স্মার্ট কার্ড।প্রথমে শিশু ও বৃদ্ধদের জন্য স্মার্ট কার্ডেই যাতায়াতে অনুমোদন দেওয়া হয়। তারপর ধাপে ধাপে সকলের জন্যই স্মার্ট কার্ডে যাতায়াতে ছাড়পত্র দেয় মেট্রো রেল।
এখন করোনার সংক্রমণ কমার ফলে মেট্রো কর্তৃপক্ষ টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছেন । সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে স্পষ্ট বলা হয়েছে, মাস্ক- স্যানিটাইজার যেমন ব্যবহার করছেন যাত্রীরা তেমনি টোকেন ব্যবহারেও সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তবেই টোকেন ইস্যু করা হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...