Wednesday, May 27, 2026

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাহায্য ঘোষণা

Date:

Share post:

স্ট্র্যান্ড রোডের রেলওয়ের বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত আগুনে ঝলসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৪ দমকলকর্মী-সহ মোট ন’জনের । মৃতদের মধ্যে ৪ জন দমকলকর্মী, একজন কলকাতা পুলিশের হেয়ারস্ট্রিট থানার এএসআই, একজন ডেপুটি সিসিএম, একজন আরপিএফ অফিসার এবং অন্য দু’জনের পরিচয় এখনও জানা যায়নি ।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মাঝরাত পর্যন্ত ঘটনাস্থলে এবং তারপর এসএসকেএম হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘটনার তদারকি করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারপিছু দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণাও করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার পিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 

 

কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘রেলের জায়গা। তাই তাদের উপরেও দায়িত্ব বর্তায় । গোটা ঘটনায় রেলের অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

 

সোমবার সন্ধে ৬টা ১০ মিনিট  নাগাদ আগুন লাগে মিলেনিয়াম পার্কের উল্টো দিকের ওই বহুতলে, নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় । গঙ্গার হাওয়ার দাপটে মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে । বিল্ডিংয়ের ১৩ তলায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের দফতর । ভয়াবহ এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল । ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল । দ্রুত সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । তদন্ত কমিটির মাথায় আছেন রেলের উচ্চপদস্থ একজন কর্তা ।

Advt

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...