Saturday, June 20, 2026

ক্ষতি সামলে ফের চাঙ্গা শেয়ারবাজার, ২৫৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,২৭৯.৫১ (⬆️ ০.৫০%)

🔹নিফটি ১৫,১৭৪.৮০ (⬆️ ০.৫১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে বুধবার চড়চড়িয়ে বাড়ল দেশের শেয়ারবাজার। এক ধাক্কায় ২৫৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৭৬ পয়েন্ট।

আরও পড়ুন:জল্পনার অবসান, লর্ডস থেকে সরে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বুধবার বাজার খোলার পর থেকে কখনো উত্থান তো আবার কখনো পতন ঘটেছে সেনসেক্সের সূচকে। কিন্তু বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দুর্দশা কাটিয়ে ২৫৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৪.০৩ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,২৭৯.৫১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ৭৬.৪০ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,১৭৪.৮০।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...