Friday, April 3, 2026

ভারতের ‘স্যাটেলাইট ম্যান’ উদুপি রামচন্দ্র রাওকে শ্রদ্ধা গুগল ডুডলে

Date:

Share post:

বহু ভারতবাসী তার কথা ভুলে গেলেও জন্মদিনে ‘ভারতের স্যাটেলাইট ম্যান’ নামে পরিচিত উদুপি রামচন্দ্র রাওকে(Udupi Ramachandra Rao) শ্রদ্ধা জানাল গুগল ডুডল। আজ ৮৯ তম জন্মদিন ছিল একদা ইসরোর(ISRO) এই চেয়ারম্যানের। ভারতীয় স্যাটেলাইটের(satellite) প্রথম মহাকাশ যাত্রার দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন ইনি।

একজন অধ্যাপক এবং মহাকাশ বিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীর বিজ্ঞানীমহলে যথেষ্ট পরিচিত ছিলেন রামচন্দ্র রাও। বলা যেতে পারে ভারতের মাটিতে মহাকাশ বিজ্ঞান চর্চার একজন পথিকৃৎ ইনি। নিজের কর্ম জীবনে দীর্ঘ একটা সময় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চেয়ারম্যান পদে ছিলেন এই মহাকাশ বিজ্ঞানী। ১৯৭৫ সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথের প্রতিষ্ঠা করার পিছনে এনার দায়িত্ব ছিল অপরিসীম। এহেন বিজ্ঞানীকে গুগল ডুডলের শ্রদ্ধা নিশ্চিত ভাবেই ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্য অন্যতম এক সম্মান।

আরও পড়ুন:নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষকের

উল্লেখ্য, কর্নাটকের একটি প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন উদুপি রামচন্দ্র রাও। নিজের কর্ম জীবনের একেবারে প্রথম দিকে তিনি ছিলেন একজন কসমিক রে ফিজিসিস্ট। তারপর একে একে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা ও ইসরোতে শুরু করেন কর্মজীবন। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে পৃথিবীর কক্ষপথে প্রতিষ্ঠা করার পেছনে তার অগ্রণী ভূমিকা রয়েছে।ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের অত্যন্ত স্নেহধন্য ছিলেন রামচন্দ্র রাও।

Advt

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...