Saturday, March 21, 2026

নন্দীগ্রামে জখম মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের! টুইটে জানালেন ধনকড়

Date:

Share post:

হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রামে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গ্রিন করিডর করে তাঁকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে চলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। “গো ব্যাক” স্লোগান দেন তৃণমূল সমর্থকরা।

আরও পড়ুন- জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

এরপর রাজভবনে ফিরে টুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, ”এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। তার আগে ৬টা ৪০ মিনিটে তিনি যখন নন্দীগ্রামে ছিলেন, কথা বলেছি ফোনে। ডিরেকটর, নিরাপত্তা ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছি। স্বাস্থ্যসচিব ও হাসপাতালের ডিরেকটরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পরে মুখ্যসচিবকে ব্যবস্থা নিতে বলা হতে পারে।”

Advt

Related articles

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...