Friday, April 3, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় জুভেন্তাসের

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ (uefa champions league)থেকে বিদায় নিল জুভেন্তাস( juventus) । মঙ্গলবার রাতে ১০ জনের পোর্তোর ( porto fc) বিরুদ্ধে ৩-২ গোলে জিতলেও, চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় তারা। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল দাড়ায় ৪-৪। অ‍্যাওয়ে ম‍্যাচে বেশি গোল করায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পোর্তো।

মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিলেন রোনাল্ডোরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখানে দু’দলই একটি করে গোল করে। পোর্তোর মাঠে জুভেন্টাস করেছিল ১ গোল, কিন্তু তুরিনে জুভেন্টাসের মাঠে ২ গোল করায় পরের পর্বে চলে গেল পোর্তো।

ম‍্যাচে ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে গোল করে এগিয়ে দেন সার্জিও অলিভেইরা। এরপর ম‍্যাচের আক্রমণে ঝাপায় জুভেন্তাস। তবে ম‍্যাচের প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জুভেন্তাস। ম‍্যাচের ৪৯ মিনিটে জুভের হয়ে সমতা ফেরান ফেডেরিকো চিয়েসা। ম‍্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারেমি। এরপর ১০ জনের পোর্তোর বিরুদ্ধে ৬৩ মিনিটে জুভেন্তাসের হয়ে ২-১ করেন চিয়েসা। দুই লেগ মিলিয়ে ম‍্যাচ ড্র হওয়ায় ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম‍্যাচের ১১৫ মিনিটে পোর্তোকে গোল করে এগিয়ে দেন অলিভেইরা। এর ঠিক দুই মিনিটের ব‍্যবধানে জুভেন্তাসের হয়ে সমতা ফেরান রাবিয়োট। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল দাড়ায় ৪-৪। অ‍্যাওয়ে ম‍্যাচে বেশি গোল করায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পোর্তো।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...