Friday, June 19, 2026

সদলবলে তৃণমূল ছাড়ছেন দমদমের ‘কেটি’? তুঙ্গে জল্পনা

Date:

Share post:

দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান পারিষদ তথা দমদমের তৃণমূল নেতা প্রবীর পাল বা কেটি (prabir pal) তৃণমূল (TMC) ছাড়ছেন ? এই প্রশ্ন বড়ভাবেই দেখা দিয়েছে৷ এটাও শোনা যাচ্ছে, দল ছাড়লে একা নন, তাঁর সঙ্গে দল ছাড়তে পারেন আরও ৭ বিদায়ী তৃণমূল কাউন্সিলরও। প্রবীর মঙ্গলবারই পুরসভার গাড়ি ফেরান। দলীয় বৈঠকেও হাজির ছিলেন না৷ প্রবীর পালকে বোঝানোর মরিয়া চেষ্টা করেন ব্রাত্য বসু, সৌগত রায়রা। কিন্তু সূত্রের খবর, তাতেও কাজ হয়নি। ফলে এখন তাঁর বিজেপি যোগ শুধু সময়ের অপেক্ষা।বিজেপি সূত্রে খবর, আজ, বুধবারই প্রবীর পালের নেতৃত্বে ৭ তৃণমূল কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। রাজনৈতিক মহলের ধারনা, ব্রাত্য বসুর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করতে পারে বিজেপি।

আরও পড়ুন-আগামী জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি করে ডিএ কিস্তি পাবেন

Advt

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...