Friday, June 19, 2026

আগামী জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি করে ডিএ কিস্তি পাবেন

Date:

Share post:

করোনা পরিস্থিতির(Corona situation) কারণে সপ্তম পে কমিশনের(7 Pay commission) ডিএ বৃদ্ধি আটকে গিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের(Central Government employee)। তবে মঙ্গলবার অর্থ মন্ত্রকের(finance ministry) তরফে জানিয়ে দেওয়া হলো ২০২১ সালের জুলাই মাস থেকে মূল্যবৃদ্ধি ভাতা (ডিএ)(DA) ও মহামারী ত্রাণ (ডিআর) এর তিনটি কিস্তি পুনরায় দেওয়া হবে। গত ৯ মার্চ রাজ্যসভায় লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ‘১ জুলাই, ২০২১ থেকে পূর্বনির্দিষ্ট দিয়ে সংশোধিত হারে দেওয়া হবে সরকারি কর্মচারীদের।’

রাজ্যসভায় এক বিবৃতিতে কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পুনরায় পূর্বনির্দিষ্ট হারে ডিএ পাবেন। যা করোনা পরিস্থিতির কারণে সরকারের তরফে মুলতুবি করে দেওয়া হয়েছিল।’ অর্থ মন্ত্রকের তরফ এ জানানো হয় ২০২০ সালে করোনা পরিস্থিতি সময় ৩৭০০০ কোটি টাকারও বেশি সাশ্রয়ের পথে হেঁটেছিল সরকার আর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মুলতবি করে। এই পদক্ষেপের ফলে ৩৭,৪৩০.০৮ কোটি টাকা সাশ্রয় করে সরকার যা করোনা মোকাবিলায় ব্যবহার করা হয়। দীর্ঘ কয়েক মাস বন্ধ হয়ে যাওয়া সেই ডিএ আগামী জুলাই মাস থেকে পুনরায় চালু হতে চলেছে।

আরও পড়ুন:আইকোর কাণ্ডে মানস ভুঁইঞাকে নোটিস CBI-এর

উল্লেখ্য, সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির কথা ছিল। যদিও করোনাকালে তা চালু করতে পারেনি সরকার। ফলে দিয়ে বৃদ্ধি আটকে ছিল ১৭ শতাংশেই। নয়া নির্দেশ অনুযায়ী এই বেতন কার্যকর করার পর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২১ শতাংশ হারে ডিএ পাবেন।

Advt

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...