Saturday, April 4, 2026

প্রবল সমালোচনায় নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে সিপিএম

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে নন্দীগ্রামে ( Nandigram) নিজেদের প্রার্থী দিচ্ছে সিপিএম (cpm)। আপাতত তিন সম্ভাব্য প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে।

কারা প্রার্থী হতে পারেন? এলাকার নেতা মহাদেব ভুঁইয়া (Mahadeb Bhuian) প্রথম জন। পরিচিত মুখ। দলের দখল হওয়া বহু পার্টি অফিস তিনি উদ্ধার করেছেন।

দ্বিতীয় জন ডিওয়াইএফ
আই (DYFI) জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক (Paritosh Pattanayak)এবং তৃতীয় জন আর এক যুব নেতা প্রীতম কয়াল (Pritam Kayal)।

প্রাথমিকভাবে সিপিএম এই আসনটি ছেড়ে দিতে চেয়েছিল আইএসএফকে (ISF)। কিন্তু মুসলিম ভোট কাটার জন্যই বামেরা আব্বাসের (Abbas) দলকে প্রার্থী করছে এই অভিযোগ ওঠায় মুশকিলে পড়ে। তারপরই প্রথমবার নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়।

১৯৫২ সাল থেকে নন্দীগ্রামে প্রার্থী দেয় সিপিআই (CPI)। ২০০৯ সালের উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে কখনও নির্বাচনে জেতেনি। এবার মুখ্যমন্ত্রী ও শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী দিয়ে তাই সমালোচনা রুখতে চাইছে সিপিএম। বিমান বসু অবশ্য দাবি করেছেন, তাঁরা হেভিওয়েট প্রার্থী দেবেন। কিন্তু এই তিন নেতাকে হেভিওয়েট আখ্যা দেওয়াটা কার্যত বাড়াবাড়ি হয়ে যাবে। অবশ্য এই অসময়ে এরাই বিমান বসুদের হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী হতে পারেন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...