Monday, April 13, 2026

অধীরের মমতা-মন্তব্য খারিজ করল কংগ্রেস

Date:

Share post:

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) আহত হওয়ার ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chaudhury) কার্যত কটাক্ষ করে যে মন্তব্য করেছিলেন, তা অনুমোদন করল না কংগ্রেস (congress) হাইকম্যান্ড। সোনিয়া বা রাহুল গান্ধী বিষয়টি নিয়ে নীরব থাকলেও কংগ্রেস হাইকম্যান্ডের ঘনিষ্ঠ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মমতার দ্রুত আরোগ্য কামনা করে বিজেপির রাজনীতির তীব্র নিন্দা করেছেন। অধীরের বক্তব্যের সম্পূর্ণ উল্টো সুরে এই দুই নেতাই বলেছেন, বাংলায় যেনতেন প্রকারে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি ও আরএসএস সব ধরনের চক্রান্ত করতে পারে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ঘটনাচক্রে, বুধবার ওই মন্তব্যের পর বৃহস্পতিবারই লোকসভার কংগ্রেস দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে পাঞ্জাবের সাংসদ রভনীত সিং বিট্টুকে ওই পদে বসিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। যদিও এক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনের যুক্তি সামনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামের ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। কিন্তু অধীরের এই বক্তব্যের সঙ্গে তাঁর নিজের দলই যে সহমত নয় তা বোঝা গেল এদিনই। বৃহস্পতিবার অধীরের মন্তব্য প্রসঙ্গে এআইসিসির (AICC) মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রদেশ সভাপতি যা বলেছেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল একে অনুমোদনও করে না। উনি হয়তো স্থানীয় কোনও সূত্রে খবর পেয়ে ওই মন্তব্য করে থাকবেন। কিন্তু আমি এবং কংগ্রেস দল তাঁর ওই মন্তব্যের বিরোধিতা করছি।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে দেখতে যাবেন সৌরভ, কবে যাবেন তা নির্দিষ্ট করেননি মহারাজ

Advt

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...