Monday, March 16, 2026

জয়পুর আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। পাহাড়ে ৩টি আসন ছেড়ে অন্য দলের জন্য। তবে জয়পুরের মনোনয়ন জমা দেওয়ার তারিখ চলেও যাওয়ার ফলে এখন কেন্দ্রে এখন তৃণমূলের কী হবে, তা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদলও। প্রশ্ন উঠছে, এবার কি তবে ২৯০টি আসনেই লড়তে চলেছে তারা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ত্রুটিপূর্ণ মনোনয়ন পেশ করার জন্য তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।
কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত বাতিল করে পুরনো মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেন। তিনি বলেন, উজ্জ্বল কুমারের মনোনয়নে যে ত্রুটির কথা বলা হয়েছে তা নগন্য। এনিয়ে নির্বাচন কমিশনের তরফে আদালতে কেউ আবেদন করেননি। প্রসঙ্গত, মনোনয়নের এক জায়গায় তারিখ ভুল ছিল।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...