Monday, April 13, 2026

তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন দিলীপ

Date:

Share post:

দ্রুত সুস্থ হয়ে উঠুন। গোটা ঘটনার তদন্ত হওয়ার প্রয়োজন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়া প্রসঙ্গে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

 

বৃহস্পতিবার সকালে দিলীপ বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। জেড প্লাস (Z Plus) নিরাপত্তা পান। তা সত্ত্বেও এই ঘটনা ঘটে কী করে! যতদূর জেনেছি, ওনার গাড়ির চালক রাস্তার বিমে ধাক্কা মারার কারণেই দরজা থেকে আঘাত লেগেছে। চিকিৎসা হোক। তিনি সুস্থ হোন। কিন্তু এখন যা চলছে সেটা নাটক।

 

 

 

এটা চক্রান্ত? দিলীপের দাবি, এই ধরণের ঘটনা আরও ঘটবে। সকলকে সাবধানে থাকতে অনুরোধ করছি।

সিবিআই তদন্ত চাইছেন কেন? দিলীপ বলেন, সত্যটা সামনে আসা দরকার।

 

বিজেপি রাজ্য সভাপতি এদিন জানান, বিজেপির পূর্ণ প্রার্থী তালিকা আগামী ১৪-১৫ মার্চের মধ্যে ঘোষণা করা হবে। ঘোষণার পরেও যাতে তৃণমূলের মতো প্রার্থী বদল না করতে হয়, সেই কারণেই সময় নেওয়া হচ্ছে।

Advt

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...