Saturday, June 20, 2026

লক্ষ্য বাংলা জয়, ৭ দিনের ব্যবধানে ভোটপ্রচারে ৪ বার বাংলায় আসছেন মোদি

Date:

Share post:

নির্বাচনী (Assembly Election) উত্তাপে টগবগ করে ফুটছে গোটা রাজ্য। লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়তে নারাজ। এবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেও বাংলা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই চলতি মাসে সাত দিনের ব্যবধানে চারবার পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদি।

 

রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সফরের যে তারিখ জানানো হয়েছে, সেগুলি হল ১৮, ২০, ২২ এবং ২৪ মার্চ। এর মধ্যে ১৮ মার্চ পুরুলিয়ায় এবং ২০ মার্চ খড়্গপুরে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু, ২২ এবং ২৪ মার্চ তিনি কোথায় জনসভা করবেন, তা ঠিক হয়নি এখনও পর্যন্ত।

আবার আগামী ১৪ এবং ১৫ মার্চ পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসার কথা অমিত শাহের। তবে তিনি কোথায় প্রচারে যাবেন, কী কর্মসূচি থাকবে, তা অবশ্য চূড়ান্ত হয়নি

 

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...