Saturday, April 4, 2026

আন্দোলন আরও তীব্র, ফের ভারত বনধের ডাক কৃষক নেতাদের

Date:

Share post:

৩ কৃষি আইন(farm law) বাতিলের দাবীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা(farmer)। যদিও কৃষকদের দাবিতে কোনওরকম কর্ণপাত করেনি সরকার। তবে দমবার পাত্র নয় অন্নদাতারা। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে আবারো ভারত বনধের পথে হাঁটতে চলেছেন তারা। বুধবার বিক্ষোভকারী কৃষকদের তরফে এক বৈঠকের পর দেশজুড়ে বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ২৬ শে মার্চ কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করবে। আর এই দিনকে সামনে রেখেই দেশজোড়া বিক্ষোভ ও বনধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আগামী ১৫ মার্চ দেশব্যাপী বিক্ষোভে সমিল হতে চলেছেন কৃষক নেতারা। কৃষকদের সঙ্গেই বিক্ষোবের সামিল থাকবে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলি। মূলত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে সরকারের উদাসীনতা, অবিলম্বে দাম কমান রেলের বেসরকারিকরণের প্রতিবাদ জানাবে ট্রেড ইউনিয়ন গুলি।

আরও পড়ুন:বিকল্প কোথায়? অসুস্থ শরীরেও প্রচারে নামতে হবে মমতাকেই, কণাদ দাশগুপ্তর কলম 

সিঙ্ঘু বর্ডারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নেতা বুটা সিং বুর্জগিল জানান, জুড়ে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে তা সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে পালন করা হবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই বন্ধ পাশাপাশি ১৯ মার্চ আরও একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মান্ডি বাঁচাও খেতি বাঁচাও দিবস পালন করা হবে সেদিন বলে খবর। ২৮শে মার্চ শহিদ দিবস পালন করবেন কৃষক নেতারা। ভগত সিং, রাজগুরু ও সুখদেবের স্মৃতির উদ্দেশ্যে এই দিবস পালন করা হবে। ২৮শে মার্চ হোলিকা দহনে পোড়ানো হবে কৃষি বিলের কপি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...