Thursday, June 25, 2026

চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ( uefa champions league) থেকে বিদায় নিল বার্সেলোনা( Barcelona )। বুধবার রাতে পিএসজি(psg) সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। প্রথম পর্বের খেলায় ঘরের মাঠে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছিলেন মেসিরা। বুধবারের ফল মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন এমবাপেরা।

চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে নেইমারহীন পিএসজি-কে অন্তত ৪ গোল দিতে হতো মেসিদের। কিন্তু ম‍্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। তবে এর ৭ মিনিটের মাথায় গোল করে বার্সার হয়ে সমতা ফেরান মেসি। এরপর পেনাল্টি পায় বার্সা।তবে তা কাজে লাগাতে ব‍্যর্থ হন লিও।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় বার্সা। এই হারের পর বার্সেলোনার ফুটবলার গ্রিজম্যান বলেন, “প্রথম পর্বে জঘন্য খেলার পর এই ম্যাচে অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছিলাম আমরা। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি।”

আরও পড়ুন:বিকল্প কোথায়? অসুস্থ শরীরেও প্রচারে নামতে হবে মমতাকেই, কণাদ দাশগুপ্তর কলম 

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...