Monday, April 6, 2026

করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

Date:

Share post:

করোনায়( corona) আক্রান্ত হলেন সুনীল ছেত্রী(sunil chhetri)। বৃহস্পতিবার নিজেই টুইট করে সেই কথা জানান। তবে তিনি সুস্থ আছেন, কোনও উপসর্গ দেখাও যায়নি বলে জানান, ভারতীয় দলের অধিনায়ক।

টুইটারে সুনীল লেখেন, “আমি খুব একটা খুশি নই, তবুও সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-১৯-এ আক্রান্ত। তবে ভাল খবর হল, আমি সুস্থ আছি এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই আমাকে আবার ফুটবল মাঠে দেখা যাবে। এই প্রসঙ্গে সবাইকে ফের মনে করিয়ে দিতে চাই যে, সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন।”

তবে সুনীলের করোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠছে। কারণ করোনার জন‍্যে চলতি আইএসএল গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করা হয়। দর্শক শূন‍্য স্টেডিয়ামে হয় ম‍্যাচ। তবে মনে করা হচ্ছে বাড়ি ফিরেই করোনায় আক্রান্ত হন সুনীল। কারণ আইএসএল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারায় জৈব সুরক্ষা বলয় ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান সুনীল। মনে করা হচ্ছে, এর মাঝেই কোথাও আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন:একবছর পর কোর্টে ফিরেই জয়ের মুখ দেখলেন ফেডারার

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...