Saturday, June 20, 2026

বঙ্গভোটে বিজেপি’র পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে শনিবার

Date:

Share post:

কর্মসূচিতে বড়সড় কোনও রদবদল না হলে, আগামীকাল, শনিবার দিল্লি থেকে ঘোষণা করা হবে বঙ্গভোটে বিজেপি (BJP) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (Candidate List)৷ ইতিমধ্যেই বিজেপি গত শনিবার প্রথম ২ দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে৷ শনিবার প্রকাশিত হওয়ার কথা বাকি ৬টি দফার প্রার্থীতালিকা। সূত্রের খবর, শনিবার সকালেই দিল্লিতে দলের নির্বাচনী কমিটির বৈঠক বসছে৷ ওই বৈঠকের পরই সম্ভাবনা রয়েছে তালিকা প্রকাশের৷

প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় একুশের ‘হাইভোল্টেজ’ ভোটের চূড়ান্তলগ্নে কিছুটা পেছিয়েই আছে বিজেপি৷ গত সপ্তাহে রাজ্যের ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রচারেও নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। ওদিকে প্রচারের দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়ছে বিজেপি।

এই সব বিবেচনা করেই আর দেরি না করে শনিবার সকালেই বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ ওখানেই বাকি আসনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তা জানানো হবে৷

আরও পড়ুন- অপছন্দের প্রশ্ন, তাই সাংবাদিকদের মুখে স্যানিটাইজার স্প্রে করলেন থাই প্রধানমন্ত্রী!

সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, সব আসনের প্রার্থী ঠিক করা না গেলে, ইতিমধ্যে চূড়ান্ত হওয়া প্রার্থীতালিকা ঘোষণা করে দেওয়া হবে। যেসব আসন নিয়ে জট থাকবে, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে দল। কয়েকটি আসনের জন্য বাকি প্রার্থীতালিকা ঘোষণা আটকে থাকবে না।

Advt

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...