Sunday, May 10, 2026

এসএসকেএম থেকে সন্ধেতেই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এসএসকেএম থেকে আজ শুক্রবার  সন্ধেতেই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, “হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল কারণ বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন। মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাড়ি ফিরে ওঁকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়ম মেনে উনি চলাফেরা করতে পারবেন।”
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , এদিন প্লাস্টার কেটে দেখা যায়, মুখ্যমন্ত্রীর পায়ে ফোলা কমেছে। আজ নতুন করে মমতার পায়ে প্লাস্টার করা হয়।
এরপরই দুপুরে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেন মমতা। চিকিৎসকরাও জানান, বাড়ি ফেরার মতো অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী।তারপর থেকেই এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়। চিকিৎসকদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন তাঁর চিকিৎসা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে মমতাকে জানিয়েছেন চিকিৎসকরা।
কিছুদিন মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। বিশেষ ধরনের চটি পরে হুইলচেয়ার ব্যবহার করা যাবে। হাসপাতাল সূত্রে জানা গেছে , প্রাথমিকভাবে নতুন চটি, হুইলচেয়ারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি চটি পরি, আমি চটিই পরব।’
বাড়িতে মমতার চিকিৎসার পরিকাঠামো তৈরি নিয়ে আলোচনা চলে। তারপরই মুখ্যমন্ত্রীকে রিলিজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর পড়ে গিয়ে পায়ে-কোমরে চোট পান মমতা। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে আসেন তিনি। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেত্রীর সেই অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পায়ে-কোমরে চোট পাওয়ার পর গ্রিন করিডর করে মমতাকে কলকাতায় ফেরানো হয়। নিয়ে যাওয়া হ্য় এসএসকেএমে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
ওই বোর্ডে ছিলেন সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...