Saturday, April 4, 2026

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভোটে লড়তে পারবেন না জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী

Date:

Share post:

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ এবার খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে । এবারের ভোটে লড়তে পারবেন না পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার !
হলফনামায় ত্রুটি থাকায় পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের এই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে। এর পরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। শুক্রবার ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যায়।

আরও পড়ুন- নির্বাচনে হার জিত নিয়ে ভাবছি না, মানুষের পাশে ছিলাম আছি থাকব : সপ্তর্ষি 
জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছিল কমিশন। বুধবার বেলা ১১টায় মনোনয়নপত্র পরীক্ষা শেষ হওয়ায় ত্রুটি সংশোধন করে নতুন করে হলফনামা জমা দিতে বলা হয় তাঁকে। সেই হলফনামার তারিখ হিসাবে উল্লেখ রয়েছে ৮ মার্চ। কিন্তু ৯ মার্চ পাঠানো চিঠির জবাব কী করে ৮ মার্চ তৈরি হতে পারে। এই প্রশ্ন তুলে তাঁর মনোনয়ন বাতিল করে দেয় কমিশন।সিঙ্গল বেঞ্চে স্বস্তি পেলেও এবার ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল শাসকদল।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...