Wednesday, June 24, 2026

নির্বাচনে হার জিত নিয়ে ভাবছি না, মানুষের পাশে ছিলাম আছি থাকব : সপ্তর্ষি 

Date:

Share post:

লড়াই মানেই তো শক্ত, লড়াই লড়তে হবে জিততে হবে।প্রতিপক্ষে সে যেই হোক। কোনো লড়াই সহজ হয় না। লড়াই যেমন শক্ত আবার কোনো লড়াই না লড়ে হারও হয় না। বললেন রাজারহাট- নিউটাউন বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। বিপরীতে তৃণমূল এর প্রার্থী তাপস চ্যাটার্জি । লড়াই কতটা শক্ত?

সপ্তর্ষি নিজেই বেশ প্রত্যয়ী। সেই সঙ্গে বাবা গৌতম দেবও ছেলের প্রতিটি পদক্ষেপের প্রতি কড়া নজর রাখছেন। ছেলের দেওয়াল লিখন থেকে প্রচার, জনসংযোগ থেকে জনসভায় ভাষণ , কোথায়, কোনটা কীভাবে বলতে হবে সবটাই পুঙ্খানুপুঙ্খ দেখে নিচ্ছেন বাবা গৌতম।

 

 

 

সকাল হতে না হতেই বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড়। তাদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখলেন সপ্তর্ষি। সপ্তর্ষি যখন রাস্তায় বাড়ির সামনে দেওয়াল লিখছেন সেই সময় ব্যালকনি দিয়ে নজর রাখছেন বাবা গৌতম দেব। প্রচারে বেরিয়ে কী এবং কতটুকু বলতে হবে তা নিয়েও গৌতম দেব দিচ্ছেন পরামর্শ।

 

নিজের জয় নিয়ে কতটা আশাবাদী? প্রশ্নের উত্তরে সপ্তর্ষি বললেন, আশাবাদী তো বটেই । প্রচারের শুরুতে যেভাবে মানুষের সমর্থন পাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে। নির্বাচন তো পাঁচ বছর অন্তর অন্তর হয়। কেউ জেতে কেউ হারে ।রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু সারা বছর মানুষের সঙ্গে কাজ করেছি। নির্বাচন না থাকলেও করতাম । নির্বাচনে জিতলেও করব। নির্বাচনে না জিতলেও করব। যত বেশি সম্ভব মানুষের বাড়ি বাড়ি যাওয়ার আমার ইচ্ছে। সকলের দরজায় পৌঁছে যাওয়ার ইচ্ছে আছে। আর যেটা ইচ্ছে আছে আমি সেটাই করবো।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...